স্টাফ রিপোর্টার, পেকুয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পেকুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে খতমে কুরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে পেকুয়া উপজেলার আশরাফুল উলুম মাদ্রাসায় এ খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নূরী উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলীম, মগনামা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোছাইন, রাজাখালী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম বিজয়, পেকুয়া সদর পশ্চিম জোন ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান সিকদার ও সদস্য সচিব আরিফুল ইসলাম শুভ।
এ ছাড়া উজানটিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আলী হোছাইন মোজাহিদ ও সদস্য সচিব মো. তায়েফ, শিলখালী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আরফাত হোসেন ও সদস্য সচিব মো. সাকিব এবং টইটং ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাঈদুল মোস্তকিম বাবুসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খতমে কুরআন শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
