প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজা উদ্দিন দলটির আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাঁকে এনসিপি কক্সবাজার ও অঙ্গ, সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনক্রমে আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক যোগাযোগ, কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দলের সমন্বয় ও কার্যক্রমকে আরও সুসংহত করার লক্ষ্যে এ উপ-কমিটি গঠন করা হয়েছে।
কক্সবাজারের সন্তান হিসেবে এএসএম সুজা উদ্দিনের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি জেলার তরুণ সমাজ ও রাজনৈতিক অঙ্গনের জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্বার্থ, প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা এবং নতুন প্রজন্মের রাজনৈতিক ভাবনাকে আরও কার্যকরভাবে তুলে ধরতে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তাঁর এই নতুন দায়িত্ব কক্সবাজারের রাজনৈতিক নেতৃত্বের জন্যও একটি ইতিবাচক অর্জন। আমরা বিশ্বাস করি, সততা, দক্ষতা, দূরদর্শিতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে এএসএম সুজা উদ্দিন আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কক্সবাজারে পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হচ্ছে।
এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন এএসএম সুজা উদ্দিন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
