সিবিএন ডেস্ক:
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতেও ১০ আগস্ট ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল উদ্বোধন করা হবে। উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে পারবে। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইট eduboardresults.gov.bdeducationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এসএমএসে লিখতে হবে:

SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026

উদাহরণ: SSC DHA 123456 2026 পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিসে সরাসরি ফলাফল পাওয়া যাবে না।

পুনঃনিরীক্ষণের আবেদন ১১–১৭ আগস্ট

ফলাফল প্রকাশের পর ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট প্রকাশের বিষয়টি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২৭ জুলাই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল।