সংবাদ বিজ্ঞপ্তি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৫৮ টি স্কুল ও মাদ্রাসায় ৩০ হাজার চারা বিতরণ ও রোপণের কর্মসূচি হাতে নিয়েছে চকরিয়া উপজেলা ছাত্রদল।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার ফাঁসিয়াখালী রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও রোপণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলওয়ার, বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাহেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম বাপ্পি, সদস্য সচিব আব্দুল্লা আল নোমান।
প্রধান অতিথির বক্তব্যে বৃক্ষরোপণে শিক্ষার্থীসহ সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলওয়ার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে আগামী ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন এবং প্রধানমন্ত্রী নিজে গত জুন মাসে সেই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলার মালুমঘাট থেকে। সরকারের এই কর্মসূচির অংশ হিসেবে আজ চকরিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হচ্ছে এটি অত্যান্ত প্রসংশার দাবিদার। তিনি বলেন আমরা সবাই আন্তরিক হলে এবং বাংলাদেশকে এগিয়ে নিতে চাইলে ২৫ কোটি গাছ ৫ বছরের আগেই লাগানো সম্ভব হবে।

ছাত্রদলের এমন কার্যক্রমকে সাদুবাদ জানিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিন জানান, প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে চকরিয়া বিএনপি পরিবার কাজ করে যাচ্ছে। ছাত্রদলের পাশাপাশি আমরাও সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছি। শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই নয় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষকেও নিয়ে আসা হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহযোগিতার লক্ষ্যে উপজেলা ছাত্রদল চকরিয়া উপজেলার আওতাধীন মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসা সমূহের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ও রোপণ কার্মসূচি হাতে নিয়েছে বলে জানান চকরিয়া উপজেলা ছাত্রদল আহবায়ক রেজাউল করিম বাপ্পি। তিনি বলেন, চকরিয়া ছাত্রদলের উদ্যোগে আজ থেকে শুরু হওয়া চারা বিতরণ কার্যক্রম চলবে আগামী এক মাস, এসময়ের মধ্যে আমরা ৫৮ টি স্কুল ও মাদ্রাসায় ৩০ হাজার চারা বিতরণ করবো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর দিক নির্দেশনায় আমরা এর আগেও বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছি। বাংলাদেশকে এগিয়ে নিতে ছাত্রদলের এই ধরনের সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনীর দিন রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় ৮ শতাধিক চারা বিতরণ করা হয়।

এসময় স্থানীয় ছাত্রদল নেতা, মো: নেজাম উদ্দিন টিটু, আব্দুল্লাহ আল ফাহিম,কামরুল হাসনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।