সংবাদ বিজ্ঞপ্তি:
বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের পক্ষে বন্যা কবলিত ২২০ পরিবারের মাঝে ত্রাণ দিয়েছে জেলা কৃষকদল।

১৬ জুলাই রামু রাজারকুল, মনিরঝিল, শহরতলীর লিংক রোড, সদরের চৌফলদন্ডীর বিভিন্ন এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসব এলাকার প্রায় ২২০টি পরিবারের মাঝে চাল, ডাল, তৈলসহ ৮ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বন্যা কবলিত এলাকাবাসীর মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে ভুক্তভোগীরা। একই সঙ্গে জেলা কৃষকদলের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানিয়েছে তারা।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে জেলা, উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ

​ত্রাণ বিতরণকালে জেলা কৃষকদলের সভাপতি এস.এম ​গিয়াস উদ্দিন আফছেল, সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ​মনজুর আলম, রামু উপজেলা কৃষক দলের আহবায়ক ​হালিমুর রহমান মিয়াজী, সদস্য সচিব ​আনোয়ার সিকদার, মহেশখালী উপজেলা কৃষকদলের সদস্য সচিব আজিজুর রহমান, খুনিয়াপালং ইউনিয়ন কৃষক দলের সভাপতি ​লিয়াকত আলী, রাজারকুল ইউনিয়ন কৃষক দলের আহবায়ক শওকত আলম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুবায়ের, কাউয়ারখোপ- ইউনিয়ন কৃষকদলের সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক, সংগঠনিক সম্পাদক মাহমুদ হোসাইন, ইসমাইল, মোবারক, কাদেরসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক দল এবং সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষসারির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দেশের যেকোনো দুর্যোগে ও সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনগুলো সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কৃষক দলের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও জারি থাকবে।

​ত্রাণ পেয়ে স্থানীয় অসহায় মানুষগুলো সন্তোষ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।