সংবাদ বিজ্ঞপ্তি:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের সার্বিক তত্ত্বাবধানে সদরের ঝিলংজা ইউনিয়নের বেপারী পাড়ায় রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম রিটন।

টানা বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার মানবতার এই দুঃসময়ে খাদ্য বিতরণ করায় মো. জাহিদুল ইসলাম রিটনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে এলাকাবাসী।

১২ জুলাই খাবার বিতরণকালে পৌরসভা ১২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, ঝিলংজা ইউনিয়ন যুবদলের আহবায়ক রশীদ আহমদ, শহর যুবদলের দপ্তর সম্পাদক মোঃ আরিফ, ১১ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দীনসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।