সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাজিদ ইবনে শহীদ। ১২ জুলাই এই ফলাফল প্রকাশিত হয়।

মেধাবী ছাত্র সাজিদ মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গা পাড়া গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট ব্যাংকার শহীদুল্লাহ খান ও সাজিয়া আফরিন মুন্নির মেজ সন্তান।

সাজিদ বড় হয়ে ভবিষ্যতে একজন আর্দশবান মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে দোয়া চেয়েছেন শহীদুল্লাহ খান।