সিবিএন ডেস্ক;
প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল, পাহাড়ধস এবং নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন এলাকায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে বহু পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। তাঁর নির্দেশনা অনুযায়ী বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড়ধস ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর পরিদর্শন করে তাদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি ইমরানুল হাসান আরাফাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ শাহজাহান, কক্সবাজার জেলা যুবদলের নেতা মোহাম্মদ নেজাম উদ্দিন, ছাত্রনেতা শাহীন এবং কক্সবাজার পলিটেকনিক কলেজ ছাত্রদলের নেতা তাহসিন সিদ্দিকী।
