সংবাদ বিজ্ঞপ্তি:
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট শামিম আরা স্বপ্নার পক্ষ থেকে ঝিলংজায় বন্যার পানিতে ঘরবন্দী অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক যুবনেতা রফিকুল ইসলাম মিয়াজি।
১০ জুলাই তিনি রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে ঝিলংজা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চাঁন্দেরপাড়া পরিদর্শনে যান। বন্যায় পানিবন্দী হয়ে পড়া অসহায় পরিবারের মানুষের খোঁজখবর নেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ দুর্দশার কথা শুনেন এবং সাধ্যমত প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে পাশে থাকার আশ্বাস দেন।
যুবদল নেতা রফিকুল ইসলাম মিয়াজির এই মানবিক তৎপরতার জন্য এলাকাবাসী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
ঝিলংজায় পানিবন্দী মানুষের জন্য খাবার নিয়ে গেলেন যুবদল নেতা রফিকুল ইসলাম মিয়াজি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
