সংবাদ বিজ্ঞপ্তি;
জাতিসংঘের সদর দপ্তর সংলগ্ন Millennium Hilton Hotel, UN Plaza, New York, USA-এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক, পেকুয়া ইসলামিয়া আশরাফুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মাওলানা আলী হাসান চৌধুরী।
৮ জুলাই সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দ্বীনি শিক্ষা, নৈতিক মূল্যবোধের বিকাশ, সামাজিক সম্প্রীতি, জাতীয় উন্নয়ন এবং দেশের সার্বিক কল্যাণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আলী হাসান চৌধুরী
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
