সিবিএন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক জেলা মহিলা দলের সভাপতি এবং সাবেক কাউন্সিলর নাছিমা আক্তার বকুলের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি।
এক শোকবার্তায় বিএনপি নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। একই সঙ্গে তাঁরা মহান আল্লাহ তাআলার নিকট মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকাহত পরিবারকে এ শোক সইবার শক্তি দানের জন্য দোয়া করেন।
