সিবিএন ডেস্ক:

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় শিক্ষা (ইংরেজি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা সাইমুম শারিক।

তিনি উখিয়ার মরহুম মাস্টার ছৈয়দুর রহমানের জ্যেষ্ঠ ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শৈশবেই তিনি বাবাকে হারান। এরপর তাঁর মা নানা প্রতিকূলতা ও আর্থিক-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সন্তানদের লেখাপড়া চালিয়ে যান। সেই দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে সাইমুম শারিক ৪৭তম বিসিএসে শিক্ষা (ইংরেজি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

সাইমুম শারিকের এ সাফল্যে পরিবার, স্বজন এবং এলাকার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা তাঁর এই অর্জনকে উখিয়ার জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, সাইমুম শারিক তাঁর কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত ৪৭তম বিসিএসের ফলাফলে শিক্ষা (ইংরেজি) ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের তালিকায় স্থান পান সাইমুম শারিক।