সংবাদদাতা:
টেকনাফ উপজেলার খারাংখালী এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, মারধর, মোবাইল, মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
১৫ জুন প্রতিদিনের ন্যায় সকাল ১০ টায় খারাংখালী এঞ্জেল কেয়ারে যাওয়ার পথে তার গাড়ি গতিরোধ করে অপহরণের চেষ্টা করে। এতে অপহরণকারীরা ব্যর্থ হয়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা দা কিরিচ ও দেশীয় অস্ত্র নিয়ে আঘাত করে। পরে স্থানিয় জনতা ছুটে আসলে অস্ত্র উচিয়ে দ্রুত পালিয়ে যায়।
তা নিয়ে এলাকায় উত্তেজনা ও আতংক বিরাজ করছে।
অধ্যক্ষ নুরুল আমিন হোয়াইকং ইউনিয়নের নয়াবাজারে হাজ্বী মোহাম্মদ হোছাইনের পুত্র।
উল্লেখ্য, ইতোপূর্বে উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজ নিরাপত্তা বিবেচনায় টেকনাফ মডেল থানায় পর পর দুটি জিডি করে মাস্টার নুরুল আমিন।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
টেকনাফের নয়াবাজারে এঞ্জেল কেয়ারের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
