নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি;
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই বান্দরবানের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়িতে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। এ উপলক্ষে সোমবার (৮ জুন) বিকেলে বাইশারী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আয়োজিত এ খেলায় দুই দলের সমর্থকসহ বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলা ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ম্যাচে আর্জেন্টিনা দল দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ব্রাজিলকে ৪-০ গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে এমন আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
