আব্দুল্লাহ সায়েম, সিবিএন ;
পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঈদগাঁও-এর উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জামশেদ এবং সঞ্চালনা করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন।
আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রুপস পাল, লামা উপজেলার সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাসেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফয়সাল ফারুক এবং কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম।
বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি ঈদগাঁও উপজেলাকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও জ্ঞানভিত্তিক জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মশালায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিটভিত্তিক গাইডলাইন প্রদান করা হয়। ব্যবসায় শিক্ষা (গ ইউনিট) বিষয়ে গাইডলাইন দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী এম. শাহীনুর রহমান। মেডিকেল ভর্তি বিষয়ে দিকনির্দেশনা দেন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী রমজান আলী। বিজ্ঞান (ক ইউনিট ও ইঞ্জিনিয়ারিং) বিষয়ে গাইডলাইন দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফাহিম আবরার সায়্যীদ। মানবিক (খ ইউনিট) বিষয়ে গাইডলাইন দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম।
অ্যাসোসিয়েশনের পক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আহসান আহমেদ (ঢাবি), মোহাম্মদ আনাছ (চবি), জিয়াউল করিম শামীম (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), নেওয়াজ শরীফ (রাবি), মোহাম্মদ হানিফ (ঢাবি), বিএম বিশাল (চবি), আলেমুল হক (ঢাবি), নুরহান উদ্দিন (রাবি), মুজিবুর রহমান (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), শাহীনুর রহমান (ঢাবি), ফাহিম আবরার সায়্যীদ (ইবি), মোহাম্মদ মোবারক (ইবি), ফাহিম আজিজ (জাবি)সহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া লামা উপজেলার সহকারী তথ্য কর্মকর্তা এবং সরই ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় ঈদগাঁওয়ের কৃতি সন্তান রাশেদুল হক রাসেলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
