আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রোকন সম্মেলন, বাছাইকৃত কর্মী সম্মেলন এবং নবনির্বাচিত উপজেলা আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল থেকে উপজেলার রেস্ট হাউস হলরুমে দিনব্যাপী পৃথক আয়োজনে এ সম্মেলন, শিক্ষাশিবির ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আমীর মুহাম্মদ আবু নাসেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বান্দরবান জেলা আমীর এস এম আব্দুচ ছালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল আওয়াল।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুল হক এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ও সদর ইউনিয়ন আমীর মাস্টার আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন উপজেলা অফিস সম্পাদক মাওলানা ঈদুল আমিন।
শিক্ষাশিবিরে নির্ধারিত বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন জেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক হামেদ হাসান এবং জেলা যুব ও প্রচার বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ ইলিয়াস সওদাগর, উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক ও কর্মপরিষদ সদস্য মাহমুদুল হক বাহাদুর, শ্রম বিভাগের সভাপতি বাবুল হোসেন, বাইশারী ইউনিয়ন আমীর সেলিম উল্লাহ, ঘুমধুম ইউনিয়ন সভাপতি সালাহ উদ্দীন, উলামা বিভাগের পরিচালক মাওলানা মোতাহেরুল হক, যুব বিভাগের সভাপতি মুহাম্মদ ইউনুছ মেম্বার, সোনাইছড়ি ইউনিয়ন সভাপতি মাওলানা আবু সুফিয়ানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও সাংগঠনিক বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ, রোকন ও বাছাইকৃত কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আব্দুচ ছালাম আজাদ বলেন, “মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সামাজিক ও দ্বীনি কাজ করতে হবে।” পাশাপাশি স্থানীয় নির্বাচনে বিজয়ী হতে দায়িত্বশীলদের জনগণের কাছে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
পরে নবনির্বাচিত উপজেলা আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আমীর এস এম আব্দুচ ছালাম আজাদ। অনুষ্ঠান শেষে সংগঠনের সার্বিক সফলতা ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
