আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর ও এশিয়া টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হামিদ; সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং ৭১ টেলিভিশনের প্রতিনিধি আবদুর রশিদ; সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি মাহমুদুল হক বাহাদুর; অর্থ সম্পাদক ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইউনুস; ক্রীড়া সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. শাহিন; তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক সানজিদা আক্তার রুনা; এবং নির্বাহী সদস্য মো. তৈয়ব উল্লাহ প্রমুখ।
সভায় নবগঠিত কমিটির গঠনতন্ত্রসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং তা দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে সদ্য বিদায়ী সভাপতি আব্দুল হামিদ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এছাড়া, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন টুক্কুর ওপর হামলার ঘটনায় সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
