সিবিএন: কক্সবাজার সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী শিক্ষার্থী ডালিয়া সুলতানা আর নেই। আজ বিকেল ৪:০০ ঘটিকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডালিয়া সুলতানা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্স এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে কলেজজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক ও সংশ্লিষ্টদের মতে, তিনি ছিলেন একজন ভদ্র, মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. আকতার উদ্দিন চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর নাসির উদ্দিনসহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
শোকবার্তায় তারা বলেন, ডালিয়া সুলতানার মৃত্যুতে কলেজ একজন উদীয়মান মেধাবী শিক্ষার্থীকে হারালো, যা অপূরণীয় ক্ষতি। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কক্সবাজার সিটি কলেজ কর্তৃপক্ষ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ মরহুমার আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
কক্সবাজার সিটি কলেজের মেধাবী শিক্ষার্থী ডালিয়া সুলতানার ইন্তেকাল
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
