এআর আরিফ, সিবিএন;

আজ মঙ্গলবার সকাল ৯টায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রায় ৭০০-এর অধিক পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য জননেতা লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে খাবার পানি বিতরণ করেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুবক্কর ছিদ্দিক।

কক্সবাজার, পিএমখালী, চৌফলদণ্ডী ও খুরুশকুল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এই কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন। এ সময় ছাত্রনেতা আবুবক্কর ছিদ্দিক বলেন, শিক্ষা, ঐক্য ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে এবং তাদের অধিকার আদায়ে কাজ করে। পাশাপাশি ছাত্রছাত্রীদের যেকোনো বিপদে পাশে দাঁড়ায়। তীব্র গরমে পরীক্ষার্থীদের পানির চাহিদা মেটাতে ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহসানুল করিম, ইমরান আবদুল্লাহ, খুরুশকুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, ছাত্রনেতা জিয়াউল হক, আবু তারেক, শাহাদাত হোসেন, হাবিব উল্লাহসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।