এআর আরিফ, সিবিএন:

শুক্রবার বিকাল ৪টার দিকে কক্সবাজার-৩ আসনের সাবেক সাংসদ জননেতা লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় সদর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুবক্কর ছিদ্দিক পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন।

খুরুশকুল ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ছাত্রনেতা আবুবক্কর ছিদ্দিক বলেন, “শিক্ষা, ঐক্য, প্রগতি—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে এবং তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।”

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল মিয়া, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমানুল হক শামীম, এহসানুল করিম, শাখাওয়াত হোসেন শাকা, ইমরান আবদুল্লাহ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশেক মোস্তফা রিয়াজ, খুরুশকুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, ছাত্রনেতা জিয়াউল হক, শেফায়েত, আবু তারেক, নুরুল আবছার, শাহাদাত হোসেন, ইব্রাহিম কাজলসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।