নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
৭ নভেম্বর দুপুরে সিবিআইইউ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ।
তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
ট্রেজারার প্রফেসর ড. বেলাল নূর আজিজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রেজিস্ট্রার রাজিদুল হক, আইন বিভাগের চেয়ারম্যান গোলাম মওলা, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদ, সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ও পিএস টু ভিসি ইমাম খাইর।
ডেপুটি রেজিস্ট্রার মো. খোরশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রক্টর মোহাম্মদ বদিউল আলম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান আদিল ইলাহী, বিজনেস স্টাডিজ বিভাগের চেয়ারম্যান তাওসীফ আহমেদ, সহকারী পরিচালক (প্রমোশন) দরবেশ আলী আরমান, সহকারী রেজিস্ট্রার সেলিম জাহাঙ্গীরসহ শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক নাঈম উদ্দিন মাহমুদ।
উল্লেখ্য, ৭ নভেম্বর উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
