নিজস্ব প্রতিবেদক
জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত নাইট ক্রিকেট টুর্নামেন্ট ‘কক্সবাজার পুলিশ প্রিমিয়ার লীগ ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (৮ নভেম্বর) কক্সবাজার জেলা পুলিশ লাইন্স ক্রিকেট গ্রাউন্ডে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের জমজমাট ফাইনাল।
ফাইনালে মুখোমুখি হয় ইনানি ক্রিকেট একাদশ ও শৈবাল ক্রিকেট একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শৈবাল ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইনানি ক্রিকেট একাদশ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কক্সবাজারের পুলিশ সুপার এ,এন,এম সাজেদুর রহমান।
নাইট ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে জেলা পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
