সংবাদদাতা:
মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রধান ও ঐক্যবদ্ধ সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর (ইত্তিহাদ)-এর ২০২৬–২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
এতে মাহবুবুল আলম প্রেসিডেন্ট, সাইমুম আল মাহদী ভাইস প্রেসিডেন্ট, আনাস বিন মামুন জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
প্রোগ্রামে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মিশর বাংলাদেশ এম্বাসীর গৌতম কুমার দে।
চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত)
বাংলাদেশ দূতাবাস, কায়রো, মিশর।
সাথে ইত্তেহাদের উপদেষ্টামন্ডলী।
কমিটির মেয়াদ: ২০২৬-২০২৭সেশন (১৫ সদস্য বিশিষ্ট)
আল-আজহার ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ মিশরে বর্তমানে প্রায় পাঁচ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থীর বসবাস। যারা উচ্চ শিক্ষা গ্রহণে বাংলাদেশ থেকে সূদুর মিশরে পাড়ি জমিয়েছেন সেই সব শিক্ষার্থীদের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সেখানে ২০০৫ সালে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর ।
আনাস বিন মামুন এখন অনার্স শেষ করে মাষ্টার্স এম’ফিল থিসিসের প্রক্রিয়ায় আছেন।তিনি ২৩-২৪ সেশনেও অর্থনৈতিক সম্পাদক হিসেবে ছিলেন।আল আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষা বিভাগের পরিচালকের দায়িত্বেও আছেন।
তিনি আপনাদের দোয়া কামনা করেছেন যেনো জ্ঞান ও সভ্যতার দেশ মিশর থেকে এসে উম্মাহর কল্যাণে কাজ করতে পারেন।
মিশরের ছাত্র সংগঠন ইত্তেহাদের কমিটি গঠন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
