প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি উপমহাদেশে ইসলামী রাজনীতির পথিকৃৎ সংগঠন। দুরদর্শিতা ও সাংগঠনিক প্রজ্ঞা নিয়ে নিয়মতান্ত্রিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এ সংগঠনের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে। ইসলামী রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায়ে জনগণকে উজ্জীবিত করার মহান দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। হতাশা, হীনমন্যতা ও বাঁধার প্রাচীর ভেঙে আশার দীপ্তি ও অদম্য সাহস নিয়ে অপ্রতিরোধ্য গতিতে সাংগঠনিক কর্মতৎপরতা চালিয়ে যেতে হবে। উম্মাহর কল্যাণে, জাতীয় সঙ্কট উত্তরণে এমনই কর্মপ্রয়াস সময়ের দাবি।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চকরিয়া উপজেলা দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। ২২ অক্টোবর ( বৃহস্পতিবার) সন্ধ্যায় জেলা শহরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মাওলানা ফরিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ,জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী। প্রধান আলোচক ছিলেন, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। বিশেষ আলোচক ছিলেন, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু। এছাড়াও বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্বাস মুসা, জেলা ইসলামী যুবসমাজ নেতা হাফেজ আতাউর রহমান, জেলা ইসলামী ছাত্রসমাজের মোরশেদ হোসাইন জামিল প্রমুখ।