৯০ দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতা ও উখিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি কফিল উদ্দিন চৌধুরী মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)।

রবিবার (২৫ অক্টোবরে) দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন, রবিবার রাতে উখিয়ার চৌধুরী পাড়ায় এশার নামাজের পর তার জানাযা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।