ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ( সিপিপি) কক্সবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ সেচ্ছাসেবক ২০২৬ হিসেবে নির্বাচিত হয়েছেন চৌফলদন্ডী ইউনিয়নের ৬ নং ইউনিটের নারী সেচ্ছাসেবক হালিমা বেগম।

গতকাল ১৩ অক্টোবর ২০২৬ ইং রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব রেজওয়ানুর রহমান, মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ; মুন্সী রফিকুল আলম, এম পি, সভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ; জনাব এম ইকবাল হোসেইন, এম পি, প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় ; জনাব আসাদুল হাবিব দুলু, এম পি, মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সেচ্ছাসেবক, রাজনীতিবিদ ও সাংবাদিকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য হালিমা বেগম ১৯৯৫ সালে সিপিপিতে সহ প্রাথমিক চিকিৎসা পদে সেচ্ছাসেবক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে বিভিন্ন দুর্যোগে সেচ্ছাসেবক হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন।

পুরস্কার হিসেবে তিনি রাষ্ট্রীয়ভাবে মেডেল, আর্থিক অনুদানের চেক ও শ্রেষ্ঠ সেচ্ছাসেবকের সনদ পান। পুরস্কৃত হওয়ায় হালিমা বেগম মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর, সিপিপি কর্মকর্তা, অংশীজন ও তার ইউনিট টীম লিডার জনাব নূর মোহাম্মদকে কৃতজ্ঞতা জানান। তিনি সকলের দোয়া প্রার্থী ও ভবিষ্যতে এই সেচ্ছাসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।