ইমাম খাইর, সিবিএন:
রামু ফতেখারকুল এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ এর পৃথক দুইটি অভিযানে ৫৯,৭৭৫ ইয়াবাসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার হয়েছে।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি সিএনজি অটোরিক্সা এবং অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করেছে অভিযানকারীরা।
২ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌমুহনী সংলগ্ন এলাকায় অভিযান চালায় এসআরবি।
এসময় ৩০ হাজার ইয়াবা, ১টি সিএনজি অটোরিক্সা এবং ২টি মোবাইল ফোনসহ মো: শফি আলম (৪২)-একজনকে গ্রেফতার করে।
তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মৃত শহর আলীর ছেলে।
বেলা পৌনে তিনটার দিকে চৌমুহনী সংলগ্ন এলাকায় আরেক আভিযানে ২৯,৭৭৫টি ইয়াবা, ১টি সিএনজি অটোরিক্সা এবং ১টি মোবাইল ফোনসহ মো. ইউনুছ (২০)-নামক আরেকজনকে গ্রেফতার করে।
তিনি নাইক্ষ্যংছড়ির মো: শফি আলমের ছেলে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ এর সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক ৩ নভেম্বর সকাল ১০টার দিকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আটক দুই জনই মাদক কারবারী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে এসআরবি।
