সিবিআইইউ সংবাদ:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ) পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রটেকশন অফিসার মবিস এভো (Movis Abo) এবং অ্যাসোসিয়েট এডুকেশন অফিসার মুহাম্মদ জাহিদুল ইসলাম।
৩০ সেপ্টেম্বর দুপুরে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান রেজিস্ট্রার রাজিদুল হক, সহকারী রেজিস্ট্রার (এডমিন এন্ড ডেভলপমেন্ট) নুরুদ্দীন মোঃ জাহাঙ্গীর এবং সহকারী রেজিস্ট্রার (এডমিন) কামরুল হাসান।
পরিদর্শনকালে UNHCR-এর প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম এবং সামগ্রিক অবকাঠামো ঘুরে দেখেন। একই সাথে শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তাঁদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ UNHCR-এর কর্মকর্তাদের এই সফরকে অত্যন্ত ইতিবাচক বলে অভিহিত করেন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সিবিআইইউ পরিদর্শনে UNHCR-এর কর্মকর্তা মবিস এভো ও জাহিদুল ইসলাম
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
