বার্তা পরিবেশক:
“নাজিরারটেকে একরাতে হাজারো গাছ নি’ধন, বালিয়াড়ি দখল করে বসতি নির্মাণের অভিযোগ” শীর্ষক প্রকাশিত সংবাদে আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

স্থানীয় একটি স্বার্থান্বেষীমহল আমার বিরুদ্ধে সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

আমি দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত। বন নিধন নয়, বহন ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রেখে চলেছি। এরপরও আমাকে নাজিরারটেকে গাছ নি’ধনকারী উল্লেখ করে সংবাদ প্রকাশ খুবই দুঃখজনক। এমন সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী
মোস্তাক আহমদ
পিতা : আবু তাহের
১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।