সিবিএন ডেস্ক:
ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। তবে তাকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

শুক্রবার (২৩ অক্টোবর) আল-আকসা মসজিদে জুমার নামাজ পরিচালনা শেষে তাকে আটক করা হয় বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট মিডিয়া অফিস।

সংস্থাটির বরাতে জানা যায়, নামাজ শেষ হওয়ার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘিরে ফেলেন এবং সেখান থেকে নিয়ে যান।