সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৩ দিনব্যাপী ভর্তি মেলা সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে। এই সময় ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে ভর্তি ফির উপর ৬০% শতাংশ ছাড় এবং আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
ফল সেমিস্টার-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ঘোষিত এই সুযোগ হাতছাড়া করেনি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাববকরাও দেখেছে ভর্তি মেলার নানা আয়োজন। উদ্বুদ্ধ হয়েছে দর্শনার্থীরা।
১৯ আগস্ট থেকে শুরু হওয়া ভর্তি মেলার সমাপনী দিন ২১ আগস্ট বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. বেলাল নূর আজিজী, রেজিস্ট্রার রাজিদুল হক, ডেপুটি রেজিস্ট্রার মো: খোরশেদ আলী, প্রক্টর ও ভর্তি মেলার আহ্বায়ক মুহাম্মদ বদিউল আলম।
এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভর্তি মেলা উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল—ক্যারাম, ডার্টস, পেনাল্টি শুটআউট, বল নিক্ষেপ, কুইজ প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা।
এছাড়াও জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও ক্রীড়া-প্রতিভার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে তাদের আরও উৎসাহিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন, ইংরেজি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিবিএ, ইসলামিক স্টাডিজ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই ৬টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। ইংরেজি, এমবিএ এবং ইসলামিক স্টাডিজ এই তিন বিষয়ে পড়ানো হয় মাস্টার্স। লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্সের উপর রয়েছে পোস্ট গ্রেজুয়েট ডিপ্লোমা। এছাড়াও হসপিটালিটি এন্ড টুরিজম ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিপ্লোমা এবং ইংরেজি ও কম্পিউটার সায়েন্স বিষয়ে সার্টিফিকেট কোর্স চালু রয়েছে। অনার্স কোর্সে সম্পূর্ণ স্কলারশিপসহ মেধাবি, গরিব ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা সুযোগ সুবিধা।
বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক ও উপযুক্ত পরিবেশের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সমুদ্রতীরের একমাত্র উচ্চশিক্ষার বেসরকারি প্রতিষ্ঠান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠাকাল থেকে সুনামের সঙ্গে এগিয়ে চলছে। সুন্দর পরিবেশে বিশ্বমানের পড়াশোনা, বিষয়ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক এবং উপযুক্ত পরিচালনা পর্দের হাত ধরে এই বিশ্ববিদ্যালয় দেশের একটি সেরা প্রতিষ্ঠানে পরিণত হবে, এমনটি প্রত্যাশা সবার।