নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন করা হয়েছে।
১৯ আগস্ট মাদরাসা প্রাঙ্গণে স্পৃহা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, সুপার মাওলানা মোরশেদুল আলম রাজভী, স্পৃহা ফাউন্ডেশনের লোকাল প্রতিনিধি মোঃ জাহেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বায়তুশ শরফ হাসপাতালের সার্বিক সহযোগিতায় এতে ১২০জন শিক্ষার্থীকে চোখের চিকিৎসা সেবা ও বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অভিভাবকবৃন্দ।
বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন করায় স্পৃহা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাদরাসা কর্তৃপক্ষ।
