সংবাদ বিজ্ঞপ্তি:
উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সুযোগ করে দিতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভর্তিমেলা।
১৯ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিতা কেটে ভর্তিমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ। ২১ আগস্ট পর্যন্ত চলবে ভর্তি মেলা।
এই তিন দিনে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন রয়েছে।
ভর্তি মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. বেলাল নূর আজিজীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলা উপলক্ষে ভর্তি ফিতে সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড়ের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার। ভর্তিমেলার প্রথম দিনেই ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের স্টল ঘুরে দেখেন।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন, ইংরেজি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিবিএ, ইসলামিক স্টাডিজ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই ৬টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। ইংরেজি, এমবিএ এবং ইসলামিক স্টাডিজ এই তিন বিষয়ে পড়ানো হয় মাস্টার্স। লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্সের উপর রয়েছে পোস্ট গ্রেজুয়েট ডিপ্লোমা। এছাড়াও হসপিটালিটি এন্ড টুরিজম ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিপ্লোমা এবং ইংরেজি ও কম্পিউটার সায়েন্স বিষয়ে সার্টিফিকেট কোর্স চালু রয়েছে। অনার্স কোর্সে সম্পূর্ণ স্কলারশিপসহ মেধাবি, গরিব ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা সুযোগ সুবিধা।
কক্সবাজারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে কাজ করে যাচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আধুনিক শিক্ষার পরিবেশ, অভিজ্ঞ শিক্ষক ও বিভিন্ন একাডেমিক সুযোগ-সুবিধার সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের।