নিজস্ব প্রতিবেক :
আমেরিকার ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুল ইসলাম সিআইপির সুযোগ্য কন্যা তাসনুবা ইসলাম তিহা।
বহুল কাঙ্ক্ষিত এই স্কলারশিপে ইলেকট্রনিক এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি (পিএইচডি) করার জন্য আমেরিকা নর্থ ক্যারোলিনার ডিউক ইউনিভার্সিটিতে পড়ার পরম সৌভাগ্য অর্জন করেছেন তিনি।
তাসনুবা কুতুবদিয়া আলী আকবর ডেইলের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলামের সুযোগ্য নাতনি।
তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আমেরিকায় অবস্থান করছেন। সেখানকার
নর্থ ক্যরোলিনা ডিউক ইউনিভার্সিটি পৃথিবীর সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের প্রতিষ্ঠানসমূহের মধ্যে আন্তর্জাতিক রেঙ্কিংয়ে সপ্তম।
কক্সবাজারের গর্বিত সন্তান তাসনুবা ইসলাম তিহা ইতোপূর্বে ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
তার ছোট বোন নাইমা ইসলাম নমিও বর্তমানে ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিজনেস ফেকাল্টিতে শিক্ষকতা করেছেন।
তাসনুবা ইসলামের প্রাপ্ত স্কলারশিপ বাংলাদেশী টাকায় প্রায় ২০ কোটি টাকা।
ফুল ফান্ডেড স্কলারশিপ নিঃসন্দেহে কক্সবাজারবাসীর জন্য সম্মানের।
মেয়ের জন্য সবার নিকট দোয়া চেয়েছেন আতিকুল ইসলাম সিআইপি।