নিজস্ব প্রতিবেদক:
২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নাম্বারের মধ্যে ১২৯০ নিয়ে জেলার শীর্ষস্থান অধিকার করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাছনিয়া জাহান মুনতাহা।
১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে।
কৃতি ছাত্রী তাছনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।
মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:
তাছনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার এক অনন্য ও ব্যতিক্রমী মেধা। সে ১ম শ্রেণি থেকে শুরু করে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সাথে প্রথম/দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। সে কখনো তৃতীয় স্থানও লাভ করেনি।
সহ শিক্ষা কার্যক্রমের (Extracurricular Activities) বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:
পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাছনিয়া জাহান মুনতাহার অর্জন ও সার্টিফিকেটের সংখ্যা এক কথায় অসামান্য।
বিভাগীয় কর্মশালায় শ্রেষ্ঠত্ব: ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় অংশগ্রহণ করে চট্টগ্রাম বিভাগে ১ম স্থান অর্জন।
ইসলামিক ফাউন্ডেশন থেকে সাফল্য: সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে ২ বার ২য় স্থান অর্জন। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে ১ বার ২য় স্থান অর্জন।
জাতীয় বৃত্তি (National Scholarship):
বিজ্ঞান ও মেধার মূল্যায়নে দেশের ঐতিহ্যবাহী ‘MFH Science Club’ থেকে সম্মানজনক National Scholarship লাভ।
উপস্থিত বক্তৃতা (মোট ৯টি সার্টিফিকেট): জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট ৯টি সার্টিফিকেট অর্জন।
কবিতা আবৃত্তি (মোট ৭টি সার্টিফিকেট): জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অসামান্য পারফরম্যান্সের মাধ্যমে মোট ৭টি সার্টিফিকেট অর্জন।
ইসলামিক জ্ঞান : জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন ইসলামিক জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট ৫টি সনদ অর্জন।
প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব: সার্বিক মেধা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে অনন্য অবদানের জন্য নিজ শিক্ষাপ্রতিষ্ঠান (কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা) থেকে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন।
দাখিল পরীক্ষায় চমৎকার ফলাফলের জন্য
তাছনিয়া জাহান মুনতাহাকে অভিনন্দন জানিয়েছে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরবৃন্দ।
কৃতিত্বের এই ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ রাখতে পারে, সবার দোয়া চেয়েছে তাছনিয়া জাহান মুনতাহা।
