নিজস্ব প্রতিবেদক:
দাখিল পরীক্ষায় চমক দেখালো ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা কক্সবাজার।
১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। সেখানে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণে একজন।
বিজ্ঞান বিভাগ থেকে মোট নম্বর ১৪০০ নাম্বারের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ নিয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর -১২৩৬।
ফলাফল সিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন, সাধারণে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেটে উত্তীর্ণ হয়েছে।
এছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭জন সি এবং ৫ জন এফ গ্রেটে উত্তীর্ণ হয়েছে। মোট পাশের হার ৯৪.২৫ শতাংশ।
এদিকে, জিপিএ-৫সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতি ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
