সংবাদদাতা:
এসএসসি পরীক্ষায় মোট ১৩০০ নাম্বারের মধ্যে ১২৫১ নাম্বার পেয়ে জেলায় প্রথম হলো কক্সবাজার সরকারি বালিকা স্কুলের নাবিহা নওরিন।
১০ আগস্ট প্রকাশিত এসএসসির ফলাফলে এই তথ্য জানা গেছে।
নওরিনের বাড়ি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা গ্রামে। তার মা মাঝির কাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিদা আক্তার ও বাবা শুকমনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির উদ্দিন আহম্মদ।
নাবিহা নওরিন কক্সবাজার সরাসরি স্কুলের ও ফার্স্ট গার্ল ছিল।
এইবার এসএসসি ফলাফল বিপর্যয়ে ও ১২৫১ নাম্বার পেয়ে কক্সবাজার জেলায় প্রথম স্থান অধিকারী হওয়ার সবার কাছে দোয়া চেয়েছেন তার মামা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম।
নাবিহা নওরিন আলোকিত মানুষ হতে চায়।
এসএসসিতে ১৩০০ নাম্বারে ১২৫১ পেয়ে জেলায় প্রথম নাবিহা নওরিন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
