সংবাদ বিজ্ঞপ্তি:
আজ ৫ আগস্ট ২০২৬ খ্রি. বুধবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজার সরকারি মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক। প্রধান অতিথি বলেন জুলাই অভ্যূত্থানে আপামর সকল নাগরিক অংশগ্রহণ করেন এবং জুলাই আসলে সবার।

বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক জনাব শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটি-২০২৬ এর আহবায়ক ও সহকারী অধ্যাপক জনাব আফরোজা সোলতানা।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য ও প্রেক্ষাপট তুলে ধরে স্বাগত বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ সোলাইমান।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, ছাত্র-জনতার আন্দোলন, গণতান্ত্রিক অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ শাহ আলম, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক জনাব শামীম আহমেদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: সাকিহ উদ্দিন কাদের, ইংরেজি বিভাগের প্রভাষক জনাব তাহসিন হুমায়রা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সেলিম জাহাঙ্গীর খোকন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের খন্ডকালীন প্রভাষক জসিম উদ্দিন।

অনুষ্ঠানে কলেজের ছাত্রীরা কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে এর চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নূর উদ্দীন খান সোহেল।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং গণঅভ্যুত্থানের শিক্ষা ও চেতনাকে ধারণ করা সকলের দায়িত্ব।