সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মুহসিনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ইং যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
দিনটির কর্মসূচি সকাল ১১ টায় একজন শিক্ষার্থীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয় ছিল কবিতা আবৃত্তি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা।
প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে স্কুল ব্যবস্থাপনা কমিটির সম্মানিত শিক্ষক প্রতিনিধি, তারেকুর রহমান ও সহকারী শিক্ষিকা শীমা মল্লিকের যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু তাহের মিছবাহ্।
প্রধান বক্তা ছিলেন তরুন শিক্ষানুরাগী, ইয়াসিদের পরিচালক, কায়ছার হামিদ, বিদ্যালয় ব্যবস্থাপনার কমিটির সদস্য,অবসরপ্রাপ্ত শিক্ষক, মাস্টার ফয়েজ আহমেদ।
এতে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সরব উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।