সিবিএন ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম আকতার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কলেজের ইংরেজি বিভাগ।
এ উপলক্ষে ইংরেজি বিভাগের শিক্ষকরা অধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।
একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ পর্ষদে তার সদস্য নির্বাচিত হওয়ায় তারা সন্তোষ ও গর্ব প্রকাশ করেন।
ইংরেজি বিভাগের শিক্ষকরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে অধ্যক্ষ এসএম আকতার চৌধুরীর সদস্য নির্বাচিত হওয়া শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি কক্সবাজার সিটি কলেজের জন্যও একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি। তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের মাধ্যমে উচ্চশিক্ষার একাডেমিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক হাশেমুদ্দীন, সহযোগী অধ্যাপক মাহফুজা খানম, সহকারী অধ্যাপক কামরুন নাহার পাঠোয়ারী, উম্মে সালমা খানম, তাহসিন নাইমা তাজিন, নাছরিন সুলতানা মুন্নী, উজ্জ্বল কান্তি দেব, আব্দুল্লাহ আল নোমান ও তাসনিমে জান্নাত।
উল্লেখ্য, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি অধ্যক্ষ এসএম আকতার চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হন।
পরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুটি গুরুত্বপূর্ণ পর্ষদে সদস্য নির্বাচিত হওয়ায় কক্সবাজার সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
