মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন শাখায় কর্মরত সহায়ক কর্মচারীদের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হওয়া সন্তানদের সংবর্ধনা দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) মোহাম্মদ শফিউল আযম। বৃহস্পতিবার (৩০ জুলাই) সিজেএম এর কার্যালয়ে শুভেচ্ছা স্মারক ও উপহার প্রদানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। ১০ জন কৃতি শিক্ষার্থী ও তাঁদের গর্বিত পিতারা আনুষ্ঠানিকভাবে সিজেএম এর কাছ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন। এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

যেসব কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে, তাঁরা হলেন- সিজেএম আদালতের স্টেনোগ্রাফার মুহাম্মদ নেছারুল হকের মেয়ে পঞ্চম শ্রেণিতে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ওয়ারিছা হক নির্ঝরা, বেঞ্চ সহকারী শহীদুল ইসলামের মেয়ে পঞ্চম শ্রেণিতে দক্ষিণ চাকমারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ওয়াদিফা ইসলাম শশী, জুডিসিয়াল পেশকার ফরিদুল আলমের ছেলে থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ফাহিমুল মোস্তাকিম সোহাইল, রেকর্ড সহকারী আমির হোছাইনের ছেলে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত তৌশিকুর সাঈদ তানজিম, স্টেনোটাইপিস্ট দীপক বড়ুয়ার রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ২ মেয়ে স্বস্তি বড়ুয়া ও প্রাপ্তি বড়ুয়া, অফিস সহায়ক মো: আবদুল্লাহ’র ছেলে কক্সবাজার কেজি স্কুল থেকে পঞ্চম শ্রেণিতে সাধারণ ক্যাটাগরীতে বৃত্তি প্রাপ্ত সাকিব আল হাসান, ক্যাশিয়ার আবদুল হামিদ বাদশা’র মেয়ে ইসলামীয়া মহিলা কামিল মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত জুনাইনা হামিদ সালফী, অফিস সহায়ক উম্মে ফেরদৌসী সুলতানা’র মেয়ে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী থেকে অষ্টম শ্রেণিতে সাধারণ ক্যাটাগরীতে বৃত্তি প্রাপ্ত নুসাইফা নাওয়ার এবং স্টেনোটাইপিস্ট এহসান উল্লাহ’র মেয়ে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে সাধারণ ক্যাটাগরীতে বৃত্তি প্রাপ্ত আতকা বিনতে এহসান। শুভেচ্ছা স্মারক প্রদানের সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম কৃতি শিক্ষার্থীদের আরো উত্তরোত্তর সাফল্য কামনা করেন।