ইমাম খাইর, সিবিএন:
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের চরপাড়ায় বহুল আলোচিত ডাবল মার্ডারের মামলায় প্রধান আসামি টমটম চালক আবুল কালামের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
ওই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়া দুই আসামির বেকসুর খালাস দিয়েছেন বিচারক।
আজ দুপুরে এই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ম আদালতের বিচারক।
রায় ঘোষণাকালে সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আদালতে উপস্থিত ছিলেন।
২০২৩ সালে স্ত্রী ও মেয়ে সন্তানকে হত্যার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা করেন আজিজুল হক। যার মামলা নং:এসটি-২১৬১/২৩।
চার্জশীট ও চূড়ান্ত বিচার থেকে তিনজন বাদ যায়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রধান আসামিকে সাজা দিয়েছেন আদালত।
বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের রায়ে সন্তুষ্ট বাদীপক্ষ।
ঈদগাঁও চরপাড়ায় মা-মেয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
