সংবাদ বিজ্ঞপ্তি:
আগামী ১৯ জুলাই রবিবার কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে সমাজ সংস্কারে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জনক ইমামুল হিন্দ “শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (রাহ.) এর চিন্তাধারা ও অবদান” শীর্ষক সেমিনার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রখ্যাত আলেমেদ্বীন, বহু ভাষাবিদ আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।
ইত্তেহাদুল মাদারিস ঈদগাঁও, রামু এবং কক্সবাজার সদরের উদ্যোগে সেমিনারকে সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ইত্তেহাদুল মাদারিস কক্সবাজার জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিকদারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সেক্রেটারি মাওলানা মুহছেন শরীফ,
লাইট হাউস মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আলী, পোকখালী মাদরাসার মুহতামিম মাওলানা আজিজ উদ্দিন, বোয়ালখালী মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল হাকিম, ধলিরছরা মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা শাহেদ নূর, রামু জামেয়াতুল উলুমের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, জামেয়া ইমাম মুসলিমের শাইখুল হাদিস মুফতি আব্দুল গফুর নদীম, চালিয়াতলী মাদ্রাসার মুহতামিম মাওলানা নেয়ামত উল্লাহ, মাজহারুল উলুম মাদরাসার মাওলানা মিজানুর রহমান, ঈদগাঁও আল-গিফারীর মাওলানা ইমাম জাফর আলম, হাফেজ মাওলানা দেলোয়ার হোছাইন ও হাফেজ রমজান আলী।
গুরুত্বপূর্ণ এই সেমিনারকে সফল করতে শিক্ষিত, দ্বীনদার মুসলমানদের আহ্বান জানানো হয়েছে।
