জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফে বনবিভাগের অভিযানে চোরাইকৃত পাহাড়ী গাছ জব্দ করা হয়েছে। এঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বনবিভাগ জানায়, ২ জুলাই বিকেল ৩টার দিকে টেকনাফের রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুর রশীদের দিক নির্দেশনায় হ্নীলা বনবিট কর্মকর্তা মো: হোসেনের নেতৃত্বে বনবিভাগের লোকজন উলুচামরী লেচুয়াপ্রাং এলাকায় অভিযান চালিয়ে বল্লী প্রজাতির বিপুল পরিমাণ গাছ জব্দ করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন, বিট কর্মকর্তা মো: হোসেন, ফরেষ্ট গার্ড জয়সেন বড়ুয়া, তৈয়বুল ইসলাম আনিস, মো: আরাফাত হাসান আপন ও হেডম্যান জালাল উদ্দিন প্রমুখ। রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশীদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত গাছ হ্নীলা বনবিটে রাখা হয়েছে। আর এঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে তিনি নিশ্চিত করেন।