নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউটের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের হলরুম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম বিএসসি সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালুমঘাট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল মালেক, ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিম উদ্দিন ছোটন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। শেষে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
