নিজস্ব প্রতিবেদক :
পর্যটন নগরী কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সিটি কলেজকে জাতীয়করণের দাবি জোরালো হচ্ছে| জেলার প্রায় ৩০ লাখ মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে এটি| ইতোমধ্যে স্বনামধন্য এই প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে ডিও লেটার প্রদান করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য জননেতা লুৎফুর রহমান কাজল| সম্প্রতি তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস,এম আকতার উদ্দিন চৌধুরীসহ একটি প্রতিনিধি দল|
এদিকে রোববার (১২ এপ্রিল) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও বিষয়টি নিয়ে বিশদ আলোকপাত হয়| সভায় কক্সবাজার সিটি কলেজকে জাতীয়করণের দাবি তুলেন | তিনি বলেন, “কক্সবাজারে উচ্চ শিক্ষা বিস্তারে ১৯৯৩ সালে সিটি কলেজ প্রতিষ্ঠা করা হয়| বর্তমানে এখানে একাদশ, দ্বাদশ, ডিগ্রির পাশাপাশি অনার্স এবং মাস্টার্সের বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হয়| যা দক্ষিণ চট্টগ্রামে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করছে| বর্তমানে এখানে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে| সবার দাবি, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা|”
অধ্যক্ষ আকতার চৌধুরী আরও বলেন, “কলেজের জন্য সরকারিভাবে ৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়| কিন্তু বর্তমানে এই জমি অরক্ষিত রয়েছে| এখানে ভূমিদস্যু চক্রের সদস্যরা আস্তানা ˆতরি করেছে| যেখান থেকে পরিচালিত হচ্ছে নানা অপরাধমূলক কার্যক্রম| তাই এই জমি উদ্ধারে প্রয়োজন যৌথ অভিযান| এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, কক্সবাজারের ভূমিপুত্র স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মাননীয় সাংসদ মো. শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজন ও আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদসহ প্রশাসনের সুনজর কামনা করছি|”
কক্সবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল মন্নান| এতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় ৭০ থেকে ৮০ জন অংশ নেন|
সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. শাজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, পুলিশ সুপার এ এম এন মো. সাজেদুর রহমান, র্যাব-১৫ এর অধিনায়ক মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের আমীর মাওলানা নুর মোহাম্মদ আনোয়ারী এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন আলমগীরসহ সংশ্লিষ্টরা|
