সিবিএন ডেস্ক:
সোমবার বিকাল ৪টায় অধ্যক্ষের কার্যালয়ে কক্সবাজার সিটি কলেজের এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন।
সভায় কলেজের পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠনকল্পে ঘোষিত তফসিল পর্যালোচনা করা হয়। এছাড়া কলেজ জাতীয়করণ, কক্সবাজারের ভূমিপুত্র স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি,লুৎফুর রহমান কাজল এমপি, শাহজাহান চৌধুরী এমপি ও আলমগীর মোহাম্মেদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপিকে সংবর্ধনা প্রদান এবং শিক্ষকদের পদোন্নতিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও কলেজের অভ্যন্তরীণ নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সকল শর্ত পূরণ হওয়ায় হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক বিভীষণ চন্দ্র দে, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নওশাদ চৌধুরী ও জমির হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম এবং দর্শন বিভাগের প্রভাষক মিজানুর রহমানকে প্রভাষক পদ থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট তাওহীদুল আনোয়ার, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মাবুদ চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম এবং কলেজের অধ্যক্ষ ও এডহক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী।
