অনলাইন ডেস্ক:
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, “আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না।” তার এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হয়েছে।
শিবচরের একটি ইফতার মাহফিলে দেওয়া চার মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে হানজালা বলেন, তিনি শান্তি চান এবং শিবচরের মানুষকে নিয়ে কাজ করতে চান। তিনি দাবি করেন, তার চুপ থাকা দুর্বলতার প্রতীক নয়, বরং নতুনত্বের রাজনীতি এবং ভালোবাসা দিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছেন।
শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সোহেল রানা মন্তব্য করেছেন, হানজালার এই বক্তব্য শিবচরের শান্তিপূর্ণ পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হানজালা বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে বিজয়ী হন।
