সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারে সৌহার্দ্য, স্মৃতি ও ভ্রাতৃত্বের আবহে “সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মীতে” অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই কক্সবাজারের ইফতার ও গেটটুগেদার অনুষ্ঠান।
আজ কক্সবাজারে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে ইফতার মাহফিল, দোয়া ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পুরনো স্মৃতি রোমন্থন করেন এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মোহাম্মদ তাছনিম ও ইউনিসেফের কর্মকর্তা সাফওয়ান মাহমুদ এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কক্সবাজারের দুদক কর্মকর্তা হুমায়ুন বিন আহমেদ ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দোয়া পরিচালনা করেন নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান তিনি দেশ ও জাতির কল্যাণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি এবং উপস্থিত সবার মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন গাজী শরিফুল হাসান উপসচিব RRRC অফিস। অনুষ্ঠানটি সমন্বয় করেন সিনিয়র সহকারী সচিব (RRRC অফিস) মুহাম্মদ আরাফাতুল আলম।
আয়োজকরা জানান, এই ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করতে এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানে উপস্থিত এলামনাই সদস্যরা আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
