মাহফুজ আলম ও তাজনুভা জাবীনসহ ১৭ জনের আংশিক কমিটি প্রকাশ

সিবিএন ডেস্ক:
দেশে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও সাবেক এনসিপি নেত্রী তাজনুভা জাবীনসহ মোট ১৭ জনকে রাখা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে আংশিক এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে আরও রয়েছেন— আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, ডা. তাজনুভা জাবীন, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মাহফুজ আলম, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি রাজধানীতে একটি আলোচনা সভার মাধ্যমে ‘অলটারনেটিভস’-এর যাত্রা শুরু হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ ঘটানো এবং জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধারই তাদের মূল লক্ষ্য।

প্রতিষ্ঠাতারা মনে করছেন, তরুণ নেতৃত্ব ও নতুন রাজনৈতিক দর্শনের মাধ্যমে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।